
তিতুমীর কলেজ প্রতিনিধি : রাজধানী সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি করে আসছেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা। আজ সোমবার (০২ ডিসেম্বর) ছাত্র সংসদের সামনে প্রেস কনফারেন্সে আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিলেন সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে তিতুমীর কলেজকে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তরে সম্ভাব্যতা যাচাই’ কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে বিশ্ববিদ্যালয় সম্ভব্যতা যাচাইয়ের কমিটি প্রকাশের সাথে তাদের ৩ দফা দাবি না মানলে পরবর্তীতে কঠিন কর্মসূচির দিবেন তারা।
তারা জানান, সকল তিতুমীরিয়ানদের প্রাণের দাবি তিতুমীর বিশ্বিবদ্যালয় করার যার বহিঃপ্রকাশ বিভিন্ন আন্দোলনে দেখেছেন। গত ১৮ নভেম্বর তিতুমীর বিশ্বিবদ্যালয় দাবিতে তারা ৩ দফা দাবি দিয়ে বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি পালন করা হয়। তারপর মন্ত্রলায়ে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (শিক্ষা প্রতিমন্ত্রী) এম এ আমিনুল ইসলাম এবং শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেন তিতুমীর কলেজের ১৪ সদস্যের একটি দল।
তারা জানান, মন্ত্রনালয় থেকে তাদের দাবি যুক্তিক বুঝতে পেরে একটি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করার সিদ্ধান্ত নেয়। যা প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে জানানোর কথা থাকলেও তা প্রকাশ করা হয়নি। তারপর ১৯ নভেম্বর পূনরায় আলোচনায় বসেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম।

ঐ আলোচনায় তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় করার সম্ভব্যতা যাচাইয়ে একটি পৃথক কমিটি হবে এবং এই কমিটি গঠনের জন্য ৭ দিন সময় লাগবে বলে জানান নাহিদ ইসলাম। তারপর তারা তাদের কর্মসূচি স্থগিত করে ৭ দিন ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম করতে থাকে।
৭ দিন চলে যাওয়ার পরেও তারা মন্ত্রনালয় থেকে কোন আপডেট পায়নি। সময় শেষ হওয়ার পর শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর ব্যাক্তিগত সহকারী মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র জানান কমিটি করা হয়েছে সংশ্লিষ্টদের অনুলিপি দেওয়া হবে। কিন্তু সেই অনুলিপি এখানো তাদের কাছে এখনো আসেনি। তারা মন্ত্রনালয়ের তালবাহানায় অতিষ্ঠ শিক্ষার্থীরা জানান মন্ত্রনালায়ের তালবাহানায় কমিটি প্রকাশ করতে পারলেন৷ না। মন্ত্রনালয় যদি মনে করেন কমিটির নামে আমাদের সামনে মুলা ঝুলিয়ে রাখবেন তাহলে বলতে চাই আমরা জুলাইয়ে বিপ্লবী ছাত্র জনতা আমরা স্পষ্টতায় বিশ্বাসী।
৩ দফা দাবিগওলো হলো:
১)আগামী ৪৮ ঘন্টার মধ্যে তিতুমীর বিশ্বিবদ্যালয়ের যে সম্ভাব্যতা যাচাইয়ে যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে।
২) কমিটি প্রকাশের পর ৩ কর্মীদিবসের মধ্যে তিতুমীর কলেজে এসে সরজমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে।
৩) কমিটি প্রকাশের ১৫ দিনের মধ্যেই তিতুমীর বিশ্বিবদ্যালয়ের সম্ভব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে তিতুমীর বিশ্বিবদ্যালয় সম্ভব্যতা যাচাইয়ের কমিটির বিষয়ে তাদের ৩ দফা দাবি না মেনে নিলে পরবর্তীতে তারা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকিবেন।
ডেইলি ঢাকা প্রেস/শেখ নাইমুল ইসলাম/০২ ডিসেম্বর,২০২৪
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.