
শেখ নাইমুল ইসলাম, ঢাকা :
রাজধানী সরকারি তিতুমীর কলেজের চার বন্ধু মিলে স্বপ্ন নিয়ে শুরু করেন নতুন উদ্যোগ। আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় ক্যাম্পাসের মূল ফটকের বাম পাশে "ফুড ফ্যাশন" নামক স্টলে হাঁসের মাংশ, লুডলস, মালাই চা, দুধ চা, রং চা, ইত্যাদি বিক্রি করছেন চার বন্ধু। তাদের স্টল প্রকান্ড এবং খাবারের আইটেম আর যোগ করা নিয়ে অনেক আশাবাদী নতুন এই উদ্যোক্তারা।
উদ্যোক্তারা হলেন তিতুমীর কলেজের বাংলা ডিপার্টমেন্ট ২৩-২৪ সেশনের শিক্ষার্থী ইশরাত জাহান, মুশফিকুর রহিম, সজল আহমেদ ও সায়দুল ইসলাম সৈকত।

উদ্যোক্তা ইশরাত জাহান ঢাকা প্রেসকে বলেন, ভবিষ্যতে আমরা চার বন্ধু মিলে দোকানটি আর বড় করে শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী মানসম্মত খাবারের আইটেম যোগ করবো। এতে করে শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসেই গুনগত মানের খাবার পাবে।
সজল আহমেদ জানান, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি পড়াশোনার পাশাপাশি "ফুড ফ্যাশন" স্টলে কাজ শুরু করতে পেরে। এতে করে আমরা এবং শিক্ষার্থীরা উভয়ই উপকৃত। তাদের বাহিরের খাবার সেবন করতে হচ্ছে না। নিজ ক্যাম্পাসেই বন্ধুদের নিয়ে পছন্দের খাবার পেয়ে যাচ্ছে। আমাদের স্টলে নতুন অবস্থায় ক্যাম্পাসে খুব ভালো সারা পাচ্ছি । স্টলে শিক্ষার্থীরা পছন্দের খাবার পেয়ে খুবই আনন্দিত। শিক্ষার্থীদের আর কিছু পছন্দের আইটেম আছে সেগুলো শিঘ্রই যোগ করবো।

উদ্যোক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করতে পারলে সত্যিই ভালো লাগে তবে লক্ষ রাখতে হবে পড়াশোনা যেন ঠিক থাকে। সবাইকে আমাদের স্টলে আসার আমন্ত্রণ জানাই। সকাল ৮:০০ থেকে দুপুর ২:০০ পর্যন্ত আমাদের স্টল খোলা থাকে।
কলেজের শিক্ষার্থীরা বলেন, আমাদের বন্ধুদের দোকান থেকে আমরা খুব আগ্রহের সহীত খাবার খাচ্ছি খুব ভালো লাগছে। বাহিরের থেকে এখানে সল্প মূল্যের হাঁসের মাংশ, লুডলস, রং চা, দুধ চা, মালাই চা ইত্যাদি পাওয়া যাচ্ছে। খাবারের মানও অনেক ভালো।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.