
নিজস্ব প্রতিবেদক: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল ৫৪তম বিজয় দিবস উদযাপিত হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী প্রথম বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা পূর্বপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
এদিন সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। এসময় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া ও প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
[caption id="attachment_22963" align="alignnone" width="1600"]
এসময় আয়োজকদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ পাইকশা পূর্বপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ কমিটির সদস্য হাজী মো: আহসান হাবিব ঢালী, সুরক্ষা কমিটির সদস্য হাজী মো: সুমন শেখ, দক্ষিণ পাইকশা পূর্বপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: জ্যোৎস্না আখতার শিলা, সহকারী শিক্ষক খন্দকার নাহিদ, সহকারী শিক্ষিকা সিরাজাম মুনিরা, সহকারী শিক্ষিকা হাসিনা মমতাজ ও শাহরিন সুলতানা।
এতে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন আবুল হোসেন, আসলাম শেখ, টিটু মাঝি, মনিরুল ইসলাম, মিলন হাওলাদার, আরিফ, সবুজ,শরিফ আল আমিন হাওলাদার, সুবর্ণা আক্তার, হৃদয় শেখ, রবিন, নাইম শেখ, রনি শেখ, জনি বেপারি, লিওন সহ আরো অনেকে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.