Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ২০ ডিসেম্বর ‘প্রিয় মালতী’র মুক্তি
    আনন্দলোক

    ২০ ডিসেম্বর ‘প্রিয় মালতী’র মুক্তি

    আনন্দলোক ডেস্কBy আনন্দলোক ডেস্কDecember 18, 2024Updated:December 21, 2024No Comments2 Mins Read

     একটি সত্য ঘটনার অবলম্বনে পরিচালক শঙ্খ দাসগুপ্ত নির্মাণ করেছেন ‘প্রিয় মালতী’ সিনেমাটি। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

    নির্মাতার গল্প শুনেই ভালো লেগেছে বলেছে সম্প্রতি প্রেস কনফারেন্সে জানান এই অভিনেত্রী। সে অনুষ্ঠান  পুরোটাই নিজে উপস্থাপনা করে বেশ তাক লাগিয়ে দেন তিনি।

    মূলত একটি মার্কেটে আগুন লেগে নি:স্ব হয়ে যাওয়া এক লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। জীবন সংগ্রামের নানা বাঁক ফুটে উঠেছে গল্পে। যুদ্ধ করতে হয়েছে সমাজের প্রচলিত নিয়মের বিরুদ্ধে। এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, অভিনয়কে প্রাধান্য দেয়াই আমার মূল লক্ষ্য, কোনটা আর্ট আর্ট ফিল্ম বা কোনটা কমার্শিয়াল ফিল্ম সেটা মূখ্য হয়ে দাড়ায় না আমার কাছে।

    মন দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলাই আমার চ্যালেঞ্জ। সিনেমাতে আরও অভিনয় করেছেন, নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট ও রিজভী রিজু সহ আরও অনেকে।

    আগামী ২০’শে ডিসেম্বর একযোগে সারাদেশে মুক্তি পাচ্ছে শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ও মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। এরিমধ্যে সিনেমাটি দেশের বাইরে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ভারতের ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিশিয়ালি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

    নানান চলচ্চিত্র উৎসবে ঘুরে আসার পর এবার দেশের দর্শকের জন্য একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আজ একযুগেরও বেশি সময় ধরে টিভি পর্দায় কাজ করছেন। অত্যুঙ্গ জনপ্রিয়তা উপভোগ করা এই অভিনেত্রী বড়পর্দায় আসছেন এবারই প্রথম। ইতোমধ্যে সিনেমাটির টিজার ঘুরছে নেট দুনিয়ায়।

    সিনেমাটির প্রযোজনা করেছেন আদনান আল রাজীব, রেজদওয়ান রনি,এক্সিকিউটিভ প্রডিউসার মো: হাবিবুর রহমান তারেক। সহ প্রযোজনায় রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version