Site icon Daily Dhaka Press

বিডিআর বিদ্রোহের গঠিত পূর্ণাঙ্গ কমিশনের প্রথম সভা

প্রসেনজিৎ চৌধুরী : বিডিআর বিদ্রোহের রহস্য উদঘাটনে গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশনের প্রথম সভা শেষে আজ সকালে ঢাকা বিজিবি সদর দপ্তর, পিলখানা, ঢাকায় কমিশনের নয়া চেয়ারম্যান মেজর জেনারেল আ,ল,ম ফজলুল রহমান (অব:) বলেন ঘটনার সাথে জড়িত অনেকে দেশের বাহিরে আত্মগোপনে রয়েছেন সেসব দেশে চিঠি দেওয়া হবে প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য দেশের বাইরেও প্রতিনিধি পাঠানো হবে তিনি আরো বলেন জাতিকে অন্ধকার রেখে কোন কাজ করা হবে না। এটি একটি অন্যরকম কমিশন। কোনরকম বায়াস বা প্রভাবিত না হয়ে তদন্ত চলবে । তিনি আরো জানিয়েছেন বিডিআর বিদ্রোহের পরবর্তী সময়ের সবকিছুকে গুরুত্ব দেয়া হবে এবং কোন প্রশ্ন যাতে না উঠে সেদিকে সতর্ক থাকবেন । তিনি আরো জানিয়েছেন জাতিকে অন্ধকারে রেখে কোন কাজ করা হবে না বরং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিটি ধাপে ধাপে অগ্রগতি জানানো হবে। এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে কিনা এখনো তা কোন চিহ্নিত হয়নি বলেও জানান। এ ধরনের অপরাধের আইন বিষয়ে অভিজ্ঞ দেশি বিদেশি আইনজ্ঞকে সম্পৃক্ত করা হবে বলেও জানিয়েছেন
নিরপেক্ষ ও নির্মোহভাবে তদন্ত করতে চাই।

Exit mobile version