
প্রসেনজিত চৌধুরী: ঢাকাস্থ চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন 'চিটাগাং জার্নালিস্ট ফোরাম ঢাকা (সিজেএফডি) এর নতুন কমিটি গতকাল শনিবার দুপুরে মতিঝিলের সন্দ্বিপ ভবনে সিজেএফডির নিজস্ব কার্যালয়ে (২০২৫-২০২৬) গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দৈনিক যুগান্তর-এর বিশেষ প্রতিনিধি মুজিব মাসুদ এবং সাধারণ সম্পাদক বাসস-এর বিশেষ প্রতিবেদক মোয়াজ্জেম হোসেন রোকন নির্বাচিত হয়েছেন। ফোরাম সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাশেম মাহমুদ (বাসস), যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সিকদার (বৈশাখী টিভি) অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম রানা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার হাসান (শাহরিয়ার বাঁধন) (গ্লোবাল টেলিভিশন) এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এস এম জিয়া (সরাসরি)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- কমর উদ্দিন (চাটগাঁ), হুমায়ুন কবির (যুগান্তর), উন্মুন নাহার আজমি (ইন্ডিপেন্ডেন্ট টিভি), শিপংকর শীল (ভোরের আকাশ)।
নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিজেএফডির সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সন্তোষ শর্মা ও মাসুমুর রহমান খলিলী। সিজেএফডির ২১তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ি কমিটির সভাপতি মামুন আবদুল্লাহ।
সিজেএফডির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় ও আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী, আনিস আলমগীর, শাহীন উন আলম, মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী, সাইফ ইসলাম দিলাল, মামুন আবদুল্লাহ, শামীম জাহাঙ্গীর প্রমুখ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.