
প্রসেনজিত চৌধুরী: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের উদ্যোগে আজ ৩০ ডিসেম্বর, ২০২৪ রমনাস্থ আইইবি মিলনায়তনে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা, "রক্তস্নাত বিজয়" প্রকাশনার মোড়ক উন্মোচন হয়েছে । অনুষ্ঠানে আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র যুগ্ম-মহাসচিব জনাব খায়রুল কবির খোকন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি')র সম্মানী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল)।
অনুষ্ঠানে আইইবি, ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তা বক্তব্য ছিলেন আইইবি, ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) প্রকৌশলী মো. কামরুল হাসান (উজ্জ্বল)। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.