বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে তরুণদের অংশগ্রহণ ও সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বরে এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসানের নির্দেশনায় ও সরাসরি অংশগ্রহণে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটি পরিচালিত হয়।
এসময় উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে,বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ এবং স্থানীয় গণমাধ্যমকর্মী, তরুণ সমাজ ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

