
বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৫ হাজার শীতবস্ত্র বিতরণ করছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী। গত ৪ জানুয়ারি থেকে শুরু করে উপজেলার সাত ইউনিয়নে অসহায়দের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
এ বিষয়ে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেন তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশেই কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আমার জন্মস্থান এবং নির্বাচনী এলাকা যেহেতু বারহাট্টা তাই আমি বারহাট্টার ৭ ইউনিয়নে প্রাথমিকভাবে ৫ হাজার কম্বল বিতরণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি।পরবর্তীতে লাগলে আরো বিতরণ করা হবে।
ইতিমধ্যেই সাত ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে কম্বল বিতরণ শেষ হয়েছে। যতদিন পর্যন্ত শীত থাকবে আমাদের বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। গত ১৫ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্রকে বাঁচাতে আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছে।ফ্যাসিস্ট মুক্ত হলেও এখনও দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।যতদিন পর্যন্ত সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততদিন মাঠে থেকে লড়াই চালিয়ে যাবে বিএনপি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.