Site icon Daily Dhaka Press

বারহাট্টায় দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলা অনুষ্ঠিত হয়েছে। জ্ঞান বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময় স্লোগানের মেলায় মোট ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। মেলায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছে।

১৪ ও ১৫ জানুয়ারি ২ দিন ব্যাপী বারহাট্টা উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিজ্ঞান মেলা পালিত হয়। প্রদর্শিত স্টল ঘুরে প্রদর্শন করেন উক্ত মেলায় সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা  একাডেমিক মাধ্যমিক সুপারভাইজার শর্মীন আক্তার,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের আহ্বায়ক সামস উদ্দিন আহমেদ বাবুল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রশীদ আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ সোহেল,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ আওয়াল,উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল সহ সকল দপ্তরের কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version