
প্রসেনজিত চৌধুরী: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসএল অফিস কমপ্লেক্স, ভবন-২, ১১৯, কাজী নজরুল ইসলাম সড়ক, ঢাকায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর যৌথ উদ্যোগে ও Welthungerhilfe- এর কারিগরী ও আর্থিক সহায়তায় 'Strengthening smallholder farms and rural enterprises to better cope with climate change in the vulnerable Haor region of Bangladesh' শীর্ষক প্রকল্পের আওতায় 'নিরাপদ কৃষি পণ্য উৎপাদন, পরিদর্শন, বাজারজাতকরণ ও ভোক্তা পর্যায়ে প্রাপ্তির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক সেমিনার ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়ার সভাপতিত্বে ২৩ জানুয়ারি সকালে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সেমিনারে 'প্রধান অতিথি' হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব জাকারিয়া। 'বিশেষ অতিথি' হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য (খাদ্যভোগ ও ভোক্তাবিভাগ) জনাব মাহমুদুল কবীর মুরাদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য (আইন ও নীতি) জনাব মোঃ ওয়াহিদুজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) ড. মোহাম্মদ মোস্তফা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ক্রপস উইং) জনাব মোঃ শওকত ওসমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ড. এ. বি. এম. খালেদুজ্জামান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এর পরিচালক (সিএম) জনাব মোঃ সাইফুল ইসলাম এন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার বিভাগ) জনাব ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন।

এছাড়াও, এফবিসিসিআই ও রেস্তোঁরা মালিক সমিতির প্রতিনিধিবৃন্দসহ নিরাপদ কৃষিপণ্য উৎপাদক ও বাজারজাতকারী সংগঠনসহ সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট-এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ অর্গানিক এগ্রিকালচার নেটওয়ার্ক (বিওএএন) এর ইন-চার্জ ড. মোঃ নাজিম উদ্দিন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.