প্রসেনজিত চৌধুরী : প্রতিবছর উত্তর আমেরিকায় প্রবাসি বাংলাদেশিরা ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশ এসোসিয়েশনস অব নর্থ আমেরিকা) সম্মেলনের আযোজন করে থাকে । আজ ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে ৩২তম ফোবানা সম্মেলন, ২০২৫ বিষয়ে জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় এ সংবাদ সম্মেলন করেছেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৈহার্দ বাড়িয়ে তোলা, নতুন প্রজন্মকে বাংলাদেশের জীবন, শিল্প-সংস্কৃতি; ইতিহাস ও ঐতিহোর সাথে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি উত্তর আমেরিকায় বসবাসকারিদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে ফোবানা সম্মেলনে সেমিনার, আলোচনা মন্ডা আয়োজিত হয়।
এবার ৩৯তম ফোবানা সম্মেলন নায়াগ্রা ফলস-এর হোটেল শেরাটনে ২৯, ৩০, ৩১ আগষ্ট লেবার ডে ওইক এন্ড-এ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে । এই সম্মেলনকে সাফল্য মন্ডিত করার জন্য বাংলাদেশ থেকে অতিথি ও শিল্পিদের অংশগ্রহণ নিশ্চিত করতে ফোবানার ছয় জন নেতা এখন ঢাকায়। তারা হচ্ছেন ফোবানার তিন সাবেক চেয়ারম্যান আখতার তৈফিক, আলী ইমাম শিকদার ও ডঃ আবু দারা জোবায়ের; বর্তমান কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সম্মানিত সদস্য জিল্লুর রহমান জিল্লু, এবং কার্যকরী সাধারণ সম্পাদক ও ৩৯তম ফোবানা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী সাখাওয়াত হোসেন আজম।

ছোবানা সম্মেলন মূলত একটা মিলন মেলা। বরাবরের মত এবারের সম্মেলনে প্রবাস ও দেশীয় রাজনীতি, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প-এর নতুন প্রশাসন এবং বাংলাদেশে অন্তর্বর্তি সরকার শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। একই সাথে পরিবেশ, বৈশ্বিক অর্থনীতি, বাংলাদেশের নদী-পানি সমস্যা এবং যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে ।
ফোবানা সম্মেলন দেশে উৎপাদিত পন্য, প্রকাশিত নতুন বই প্রবাসীদের কাছে তুলে ধরারও একটা সূবর্ণ সুযোগ। সম্মেলনের অন্যতম আকর্ষন হচ্ছে মেলা। বাংলাদেশের শিল্পপতি-ব্যবসায়ীরা সেখানে স্টল ভাড়া নিতে পারেন। ব্যবসায় বা গনোর প্রসারের জন্য তারা সম্মেলন বা সম্মেলনের বিভিন্ন প্রোমান স্পনসর করতে পারেন। আপনাদের মাধ্যমে আমরা আগ্রহী শিল্পপতি ও ব্যবসায়ীদের ৩৯ ফোবানা সম্মেলনে আমন্ত্রণ জানাচ্ছি।
১৯৮৮ সালে ওয়াশিংটন ডিসি থেকে ডোবানার যাত্রা শুরু। বর্তমান ফোবানা চেয়ারম্যান শাহ নেওয়াজ শারিরিক অসুস্থতার জন্য এইবার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি।
এ সম্মেলনে অংশ গ্রহনে আগ্রহীদের যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। আয়োজকদের জন্মভূমি বাংলাদেশ ও বাংলাদেশের জনগনের সর্বাংগীন কল্যান কামনা করেছেন। কাজী সাখাওয়াত হোসেন আজম, ফোবানার কার্যকরী সাধারণ সম্পাদক ও ৩১তম ফোবানা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক।