
তিতুমীর কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মামুন আহমেদের 'প্রোগ্রেসিভ' আচরণে গতকাল রোববার (২৬ জানুয়ারি) টানা ৪ ঘন্টা সংঘর্ষে শিক্ষার্থীদের আহতের ঘটনায় বিক্ষোভ কর্মসূচি করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মূল ফটক থেকে আজ সোমবার সকাল ১১ টায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে টিভি গেট হয়ে পুনরায় ক্যাম্পাসে অবস্থান করেন শিক্ষার্থীরা। এসময়ে ঢাবির আগ্রাসন বেঙে দাও উড়িয়ে দাও, শিক্ষার সিন্ডিকেট মানি না মানবো না, নানা স্লোগান দেন।
প্রসঙ্গত, সাত কলেজে চলমান সংকট নিরসনে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. মামুন আহমেদের শরণাপন্ন হলে শিক্ষার্থীদের সাথে অশোভন আচরন করেন তাকে কেন্দ্র করে সাইন্সল্যাব মোড়ে বিক্ষোভ কর্মসূচি করে শিক্ষার্থীরা এবং প্রো-ভিসি বাসভবন ঘেরাও কর্মসুচি করতে যাওয়ার এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাধাঁ প্রদান করে এবং ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহতের সংখ্যা দাড়ায় ২০ প্রায় জন, চার গুরুতর আহত হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে মাঝরাতে তিতুমীর কলেজ ক্যাম্পাসের মূল ফটকের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করেন।এবং সাত কলেজের শিক্ষার্থীদের সাথে একত্মতা পোষণ করে আজকের কর্মসূচি টি পালন করেন। কর্মসূচি শেষ করে সংবাদ সম্মেলনে তাঁরা ২ টি দাবি নিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। দাবি না মানলেন লংমার্চ টু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচি পালন করবেন।
দাবি দুটি হলো: বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির পদত্যাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিল করতে হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.