Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বলিউডে রেকর্ড গড়তে যাচ্ছেন প্রিয়াঙ্কা
    Lead

    বলিউডে রেকর্ড গড়তে যাচ্ছেন প্রিয়াঙ্কা

    আনন্দলোক ডেস্কBy আনন্দলোক ডেস্কFebruary 1, 2025No Comments2 Mins Read

    ক্যারিয়ারের শুরুটা বলিউডে হলেও এখন হলিউডেই থিতু হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন মুল্লুকে অভিনয় আর স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

    দীর্ঘ দিন বলিউডের কোনো সিনেমায় দেখা যায় না দেশি গার্লকে। অনেকে ভেবেছিলেন, প্রিয়াঙ্কা হয়তো আর বলিউডে ফিরবেন না। ঠিক সে রকম এক সময়ে নির্মাতা এস এস রাজামৌলির ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি।

    ভারতের ব্লকবাস্টার খ্যাত নির্মাতার সিনেমা দিয়ে ৬ বছর পর ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। পারিশ্রমিক হিসেবে বলিউডদের নায়িকাকে দেয়া হবে ৩০ কোটি রুপি। খবর : বলিউড হাঙ্গামা

    নির্মাতার ঘনিষ্ঠ সূত্র থেকে জানায়, প্রিয়াঙ্কা চোপড়া এস এস রাজামৌলির ‘এসএসএমবি২৯’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ‘জঙ্গল অ্যাডভেঞ্চার’ ধাঁচে নির্মিত এ ছবিতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করবেন এ নায়িকা। যার জন্য তিনি ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, যা ভারতীয় সিনেমায় যে কোনও অভিনেত্রীর জন্য সর্বোচ্চ।

    এর আগে এ নায়িকা ভারতে একটি সিনেমা করার জন্য ১৫ কোটি রুপি নিতেন। বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দীপিকা পাডুকোন। তার সবশেষ মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য তিনি ২০ কোটি রুপি নিয়েছিলেন।

    দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারহিট নির্মাতা এস এস রাজামৌলি। ব্লকবাস্টার হিট ‌‘বা‌হুবলি’ সিরিজের দুই সিনেমা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এরপর তিনি নিজের কাজের মুন্সিয়ানা দেখিয়েছেন ‘আরআরআর’ সিনেমায়। তারকাবহুল সে সিনেমা অস্কারেও বাজিমাত করেছিল।

    এবার রাজামৌলি আসছেন নতুন সিনেমা নিয়ে। যার গল্পে দেখানো হবে আফ্রিকান জঙ্গলে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। এতে মহেশ বাবু একটি অনুসন্ধানকারী চরিত্রে অভিনয় করবেন। তার চরিত্রে দেখা যাবে লর্ড হনুমানের বৈশিষ্ট্য। প্রিয়াঙ্কার চরিত্রটি হবে শক্তিশালী এবং অ্যাকশনে ভরপুর। ভারতে প্রিয়াঙ্কার সবশেষ সিনেমা ছিলো ‌‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version