
চট্টগ্রাম সমিতি পদকপ্রাপ্ত ৫ জন হলেন- চিকিৎসা ক্ষেত্রে অধ্যাপক ডা. মো. আবুল ফয়েজ, শিল্প ও উন্নয়নে বিএসআরএম গ্র“পের চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, সমাজসেবায় মরহুম শাহসুফী মাওলানা আব্দুল জব্বার (মরণোত্তর), চট্টগ্রাম সমিতি ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ লায়লা সিদ্দিকী এবং পরিবেশ উন্নয়নে অবদানের জন্য মুকিত মজুমদার বাবুকে সম্মাননা পদক প্রদান করা হয়। হাজার হাজার লোকের সমাগমে মুখর হয়ে ওঠে কলেজের আঙিনা পেরিয়ে কলেজের সামনের সড়কে ও দীর্ঘ লাইনে অতিথিদের অনুষ্ঠান স্থলে ঢুকতে দেখা গেছে। শুধু চট্টগ্রামের বাসিন্দা নন, বিভিন্ন জেলার অতিথিও মেজবানে অংশ নেন।
চট্টগ্রাম সমিতি ঢাকা চট্টগ্রামবাসীর ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি দু’বছর পর পর এ ধরনের মেজবান আয়োজন করে থাকে। এখানে নিজেদের আঞ্চলিক ভাষায় মন খুলে সবাই একে অপরের সাথে আলাপ চারিতায় কুশল বিনিময় করে থাকেন। সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যক্তব্য রাখেন মেজবান কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন ও সদস্য সচিব মো. গিয়াস উদ্দীন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র এর আয়োজন করা হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.