Site icon Daily Dhaka Press

নির্বাচন কমিশন কে রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে:সিইসি

 নাইমুল ইসলাম:  সিইসি বলেন, আমরা মনে করি সব লোক আমাদের দল করবে, সব লোক আমাদের সাপোর্ট করবে এসব চিন্তা থেকে বেরিয়ে এসে সব কিছু মিলিয়ে আমাদের এক মত থাকতে হবে।

আজ রোববার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা ইলেকশন কমিশনে যারা আছি তারা রাজনীতিতে ঢুকতে চাই না, আমরা কোন রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে দাঁড়াতে চাই না

ইলেকশন কমিশন নিয়ে যখন এত সমালোচনা বদনাম করে তখন আমার গাঁয়ে লাগে এর জন্য কেও একশো, দুইশো কারণ বলতে পারবেন তবে
আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয় ইলেকশনে রাজনৈতিক নিয়ন্ত্রণ।

তিনি বলেন, এটা যদি বন্ধ না করা যায় তাহলে ইলেকশন আবার পূর্বের ন্যায় ফিরে যাবে। শুধু ইলেকশন কমিশন না প্রতিটি প্রতিষ্ঠানেই রয়েছে রাজনৈতিক নিয়ন্ত্রণ।

Exit mobile version