Site icon Daily Dhaka Press

ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা

ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা। আগামী ১৪—১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

ইজতেমা ময়দান হস্তান্তরকালে গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন বলেন, প্রথম পর্বের ইজতেমা শেষ। এখন দ্বিতীয় পর্বের ইজতেমা করতে ময়দান মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের কাছে হস্তান্তর করা হলো। ১৪—১৬ ফেব্রুয়ারির ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ করে ১৮ ফেব্রুয়ারি তারা ময়দান হস্তান্তর করবেন।

Exit mobile version