Site icon Daily Dhaka Press

গাজীপুরে ভন্ড পীরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

গাজীপুরের শ্রীপুরে মনির শাহ নামে এক ভন্ড পীরকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয় তৌহিদী জনতা। মনির শাহকে পুলিশি হেফাজতে আছেন বলে বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাকে পুলিশে তুলে দেওয়া হয়।

মনির শাহ (৪১) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ২০০২ সালে গাজীপুরের শ্রীপুরের বারতোপা গ্রামে শালবনের ভেতর বিশ্ব মানব ধর্ম মেলা নামে আস্তানা গড়ে তুলেছিলেন। ‌ সেখানে আস্তানা গড়তে তিনি ধ্বংস করেছেন বনভূমির বিশাল অংশ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২০১৭ সালে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর আধ্যাত্মিক সাধনার নামে বিতর্কিত কর্মকান্ডে সম্প্রতি আলোচনায় আসেন তিনি।

স্থানীয় লোকজন, পুলিশ ও তৌহিদী জনতার সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েক বছর আগে মাওনা হেরাবনে অস্থায়ী আস্তানা গারে মনির শাহ। সেসময় ধর্মীয় বিতর্কিত কান্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।পূনরায় সেখানে ফিরলে সম্প্রতি আলোচনায় থাকা মনির শাহ ও তার অবৈধ আস্থানা ঘিরে কয়েক দিন ধরেই শোরগোল চলছিল। এক পর্যায়ে রোববার সকালে এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশের ডাক দেয় স্থানীয় তৌহিদী জনতা।

Exit mobile version