Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শিশুর ডায়াপারের খরচ কমানোর উপায়
    টিপস

    শিশুর ডায়াপারের খরচ কমানোর উপায়

    ঢাকা প্রেস ডেস্কBy ঢাকা প্রেস ডেস্কফেব্রুয়ারি ১২, ২০২৫Updated:ফেব্রুয়ারি ১২, ২০২৫No Comments3 Mins Read

    বাড়ির নবীনতম সদস্যটির বয়স যতই কম হোক না কেন, তার জন্যও থাকে আলাদা খরচ। শহুরে মা-বাবার একটা বড় খরচ হয় ডায়াপার কিনতে। আধুনিক জীবনধারায় শিশুর জন্য প্রয়োজনীয় এক অনুষঙ্গ ডায়াপার।

    হুট করে এই খরচ বন্ধ করে দেওয়া মুশকিল। তার চেয়ে বরং জেনে নিন, কীভাবে খানিকটা কমানো যায় ডায়াপারের খরচ, আর শিশুও থাকে নিরাপদ।

    একটা সময় ডায়াপার ছাড়াই সন্তানদের বড় করে তুলেছেন অভিভাবকেরা। তবে তখন শিশুকে অনেকটা সময় দিতে পারতেন তাঁরা। জীবনধারা ছিল অনেকটাই সরল। আধুনিক শহুরে জীবনে অনেক পরিবারের মা-বাবা দুজনই কর্মজীবী।

    আবার মা বাড়িতে থাকলেও পরিবারের সদস্যসংখ্যা কম হওয়ায় সাংসারিক দায়িত্বের পুরোটাই থাকে তাঁর কাঁধে। সন্তান লালন–পালনের কাজটা সহজ করতে তাই ডায়াপার-নির্ভর হয়ে পড়েন অনেক মা-বাবাই। যদিও শিশুর ত্বকের সুরক্ষায় ডায়াপারের ব্যবহার সীমিত রাখাই ভালো।

    নির্ভরশীলতা কমাতে কিছু ব্যবস্থা

    ডায়াপারের প্রতি নির্ভরশীলতা কমাতে আপনি বাড়িতে কিছু বাড়তি অনুষঙ্গের ব্যবস্থা করতে পারেন। শিশুর বিছানা ও খেলার জায়গায় ইউরিন ম্যাট বিছিয়ে দিতে পারেন কিংবা রেক্সিনজাতীয় সামগ্রীর ওপর চাদর বিছিয়ে রাখা যায়। তবে শিশুর দেখভালের দায়িত্বে যিনিই থাকুন না কেন, তিনি যেন খেয়াল রাখেন, শিশু প্রস্রাব-পায়খানা করছে কি না।

    কারণ, ভেজা কাপড়ের সংস্পর্শে শিশুর সহজেই ঠান্ডা লেগে যেতে পারে। তা ছাড়া জীবাণু সংক্রমণেরও আশঙ্কা থাকে। কেবল বাইরে নিয়ে যাওয়ার সময় শিশুকে ডায়াপার পরাতে পারেন। ডায়াপার যত কম পরানো হবে, শিশুর ত্বকে র্যাশ ও অন্যান্য সমস্যা হওয়ার ঝুঁকি ততই কম হবে।

    ডায়াপার কেনার সময়

    • ডায়াপার কেনার সময় বেশি পরিমাণে কিনতে পারেন। তাতে খরচ কিছুটা কম পড়তে পারে। তবে শিশু দ্রুত বাড়লে কিন্তু কিছুদিন আগে কেনা ডায়াপার আর তার কাজে আসবে না। এটিও মাথায় রাখুন। বরং পাইকারি দরে কিনতে পারেন কয়েকজন মিলে, যাঁদের সন্তানের বয়স কাছাকাছি।

    • বন্ধু-স্বজনদের মধ্যে কারও সন্তান বড় হয়ে গিয়ে থাকলে তাঁর কাছে অব্যবহৃত ডায়াপার রয়েছে কি না, সেই খোঁজও নিতে পারেন। সেসব আপনার সন্তানের কাজে লাগতে পারে।

    • প্রচলিত ডায়াপারের বিকল্প হতে পারে কাপড়ের ডায়াপার। এসব বহুদিন টেকে, তাই সাশ্রয়ী। ঠিকভাবে পরিষ্কার করা হলে এসব শিশুর জন্য নিরাপদও বটে।

    চাই টয়লেট ট্রেনিং

    শিশুকে টয়লেট ট্রেনিং দেওয়া খুবই জরুরি। শিশু বসতে শিখলেই তার উপযোগী পট কিনে দিন। নির্দিষ্ট সময় অন্তর শিশুকে পটে বসান।

    খাওয়ার পর, ঘুম থেকে ওঠার পর, বাইরে যাওয়ার আগে ও ঘুমানোর আগের সময়টায় তো বটেই, তার প্রস্রাব-পায়খানা করার সময় অনুসরণ করে দিনে ও রাতে নির্দিষ্ট কিছু সময়েও তাকে পটে বসান। এভাবে ধীরে ধীরে সে এতে অভ্যস্ত হবে।

    আর শিশুকে এমন প্যান্ট বা পায়জামা পরাবেন, যা খোলা সহজ। অধিকাংশ শিশু কিন্তু ইশারা বা নিজের ভাষায় নিজের প্রস্রাব-পায়খানার প্রয়োজনীয়তার কথা বোঝাতে পারে।

    এমনকি ভাষা কিংবা ইশারা করতে পারারও আগে থেকে শিশুর আচরণে ক্ষুদ্র ও আকস্মিক পরিবর্তন হয় প্রস্রাব-পায়খানা করার সময়।

    আপনার শিশুর এসব পরিবর্তন বুঝতে চেষ্টা করুন। মা-বাবা ছাড়া যিনি শিশুর দেখভাল করেন, তাঁকেও বুঝিয়ে দিন। খেয়াল করতে বলুন শিশুকে। তাহলে প্রয়োজনের সময় শিশুকে পটে বসানো সহজ হবে।

    পটে বসার বয়স হওয়ার আগেও যদি শিশুর এ ধরনের আচরণ বুঝতে পারেন, তা হলে সন্তান লালন–পালন নিঃসন্দেহেই অনেকটা সহজ হয়ে যাবে। এভাবে কিন্তু শিশুর সঙ্গে অভিভাবকের একধরনের বোঝাপড়াও গড়ে ওঠে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শীত বসন্তের মাঝামাঝি সুস্থ থাকার টিপস

    ফেব্রুয়ারি ৯, ২০২৬

    পুরুষদের ফার্টিলিটি বাড়ানোর প্রাকৃতিক উপায়

    সেপ্টেম্বর ৪, ২০২৫

    বাংলাদেশে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে ১৬ এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো

    মে ১৪, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:০৮)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version