Daily Dhaka Press

অ্যাম্বুলেন্সে মিলল ৪৫ কেজি গাঁজা, গ্রেফতার ৪

ঢাকা : অ্যাম্বুলেন্সে জরুরি চিকিৎসা সেবায় রোগী পরিবহনের জন্য ব্যবহৃত হয়ে হয়ে থাকে। এ জন্য রাস্তায় চলাচলে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ সুবিধাও পেয়ে থাকে জনসেবায় ব্যবহৃত এ পরিবহনটি।

এই সুযোগটির অপব্যবহার করে বুধবার (১২ ফেব্রুয়ারি) চানখারপুল এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মাদক কারবারি চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করে ডিবি-

গ্রেফতার ব্যক্তিরা হলো- জোহরা বেগম (৩০) মো. ফেরদৌস আকন্দ (৩২), মো. সোহাগ হোসেন মাতব্বর (৩৯) ও শাহাজালাল শেখ (৪০)

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন ব্যক্তি একটি সাদা রঙের পুরাতন অ্যাম্বুলেন্সে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মাতুয়াইল-বকশিবাজার রাস্তা দিয়ে ঢাকায় ঢুকবে।

এমন তথ্যে দুপুর থেকে চারখারপুল-সচিবালয় সড়কে অবস্থান নেয় ডিবির টিম। বিকেল সোয়া ৫টায় কাঙ্খিত অ্যাম্বুলেন্সটি আসলে সংকেত দিয়ে সেটি থামানো হয়। পরবর্তীতে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ৪৫ কেজি গাঁজা জব্দ এবং অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

অ্যাম্বুলেন্সে থাকা জোহরা বেগম, ফেরদৌস আকন্দ, সোহাগ হোসেন মাতব্বর ও শাহাজালাল শেখ নামের চারজনকে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ ৪০ হাজার টাকা।

এ সময় অবৈধ গাঁজা পরিবহনের অভিযোগে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে কৌশলে অ্যাম্বুলেন্সে করে রোগী সেজে ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরে সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা পরিবহন করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

Exit mobile version