Site icon Daily Dhaka Press

বারহাট্টায় শিশু শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় শিশু শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত  ১৭ ফেব্রুয়ারী উপজেলার সাহতা ইউনিয়নের কানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি কানপাড়া গ্রামের জিলু মিয়ার মেয়ে। অভিযুক্ত ধর্ষকের নাম হাসেম মিয়া (৫৫)। সে একই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। ধর্ষক ভুক্তভোগীর বাবার চাচাত ভাই।

শিশুটির মা জহুরা আক্তার জানান, গতকাল সোমবার আমার মেয়ে স্কুল থেকে এসে আমাকে ভাত দিতে বলে। আমি ভাত দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। এদিকে আমার মেয়ে ভাত খেয়ে প্লেট টি পরিস্কার করতে পুকুরের কাছে যায়। এরপর হাসেম মিয়া আমার মেয়েকে বিস্কুটের লোভ দেখিয়ে তার খালি ঘরে নিয়ে যায়। এই সময় হাসেম মিয়ার একটি ষাঁড় গরু লাফালাফি শুরু করে দডি ছিঁড়ে ফেলায় আমার মেয়েকে জীবিত উদ্ধার করি। আর না হয় এখন আমার মেয়ের লাশ পেতাম। আজ সকাল থেকে আমার মেয়ের প্রস্রাব করতে কষ্ট হচ্ছে।আমার মেয়ের উপর হওয়া অন্যায়ের সঠিক বিচার চাই।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, ভিকটিম এখন থানায় আছে, বারহাট্টা সমাজ সেবা অফিসার ও আমাদের নারী শিশু ডেস্কের দায়িত্বরত অফিসার বিষয়টি দেখছে। এখনও লিখিত কোন অভিযোগ হয়নি।লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version