Site icon Daily Dhaka Press

ইবির নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায়

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নওগাঁ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে এই নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়৷

এসময় নওগাঁ জেলা সমিতির সভাপতি হাবিবুল্লাহের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল মুহিত, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়।

কাজী মওদুদ আহমেদ বলেন, এত সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। জেলা কল্যাণ সমিতি গুলো এমন একটি জায়গা যেখানে আমরা এতদূর এসেও নিজেদের এলাকার মানুষের সংস্পর্শ পেতে পারি৷ আমাদের শিক্ষাজীবন থেকে শুরু করে চাকরি জীবনেও জেলা ছাত্রকল্যাণ সমিতি গুলো থেকে বিভিন্ন সহায়তা পাওয়া যায়। নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধিতে এই আয়োজন গুলো কার্যকর ভূমিকা রাখে। তোমরা সবাই মিলেমিশে থাকবে, একে অপরের পাশে থাকবে।

দিকনির্দেশনা মূলক বিভিন্ন তথ্য দিয়ে অধ্যাপক ড. আব্দুল আল মোহিত বলেন, নওঁগা থেকে আমরা কি শিখেছি সেই সংস্কৃতি আমাদের একে অন্যের সাথে বিনিময় করতে হবে। সবাই বলে নওঁগার মানুষের অনেক অমায়িক। অর্থাৎ আমাদের আচরণে এটা প্রকাশ পেয়েছে। আমাদের সংগঠনে একতা থাকতে হবে। বছরে শুধু এই একটি প্রোগ্রাম নয়, তোমরা নিয়মিতভাবে পিকনিক, কুইজ টেস্ট, কম্পিউটার বেজড স্কিল ডেভেলপমেন্টের সেমিনার ওয়ার্কশপ করতে পারো। নওঁগা জেলা সমিতি আমাদের নিজেদের জায়গা। যেকোনো সমস্যায় মনের কথাগুলো খুলে বললে অবশ্যই সমাধান হবে। এজন্য আমাদের সংগঠনের কার্যক্রম বাড়াতে হবে।

Exit mobile version