Site icon Daily Dhaka Press

রমনা বটমূলের আদলে ইবিতে একুশের কথা ও কবিতা

ইবি প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঢাকার রমনা বটমূলে বর্ষবরণ উৎসবের ন্যায় একুশের কথা ও কবিতা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের দক্ষিণে প্রথম শহিদ মিনার বটমূলে বাংলা বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ড. তিয়াশা চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাংগীর আলম এবং অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. সরোয়ার মুর্শিদ।

এদিন অনুষ্ঠানে বাংলা সাহিত্যের বিভিন্ন খ্যাতিমান কবি, লেখকদের কবিতা আবৃত্তি করে শিক্ষার্থীরা৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাদের স্বলিখিত কবিতা আবৃত্তি করেন।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘একুশ আমাদের সবার হৃদয়ে। বাঙালির জাগরণ শুরু হয়েছিল ৪৭ এর পরে ভাষা সংগ্রামের মধ্য দিয়ে এই প্রতিরোধের চেতনায় ৭১’র পরিণতি ও চব্বিশের অভ্যুত্থান। এই একুশ আমাদেরকে চেতনা শিখিয়েছে যা আমরা শহীদ মিনার ও একুশ সংক্রান্ত বিষয় গল্প ও কবিতায় দেখতে পাই। এছাড়াও আজকে বাংলা বিভাগের এই আয়োাজন অন্য রকম আবহ তৈরি করেছে।

Exit mobile version