জাতীয় ভোটার দিবস আজ ২ মার্চ। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে বারহাট্টা নির্বাচন কমিশন।
এ দিবস উদযাপন উপলক্ষে ইতিমধ্যেই নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জাতীয় ভোটার দিবস উদযাপনে কেন্দ্রীয়ভাবে ঢাকাতে নির্বাচন কমিশন সচিবালয়ে এবং মাঠপর্যায়ে থানা/উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বারহাট্টাতেও দিবসটি পালিত হয়।
সকাল ১১ টায় বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: খবিরুল আহাসান বারহাট্টা নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস ২০২৫ এর কর্মসূচি উদ্বোধন করবেন। এ সময় বারহাট্টা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন । এরপর নির্বাচন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষ সকাল ১১.৩০ মিনিটে বারহাট্টা অফিসার্স ক্লাবে ভোটার দিবস নিয়ে বারহাট্টা উপজেলা নির্বাচন অফিসার সঞ্জীব কুমার সরকারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার জনাব খবিরুল আহসান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান বলেন ভোট হল একটি নাগরিক অধিকার। ভোটার হওয়ার বয়স হলে অবশ্যই ভোটার হতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। নতুন ভোটারদের ক্ষেত্রে ছবি এবং নাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছবি গুরুত্ব নিয়ে তুলতে হবে।যাতে ছবি দেখে ভোটার হওয়া ব্যাক্তিকে সহজেই চেনা যায়। অনুষ্ঠানে ভোটার দিবস নিয়ে শিক্ষক প্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী বক্তব্য রাখেন।

