Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ৪
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভারতের প্রথম এআইনির্ভর সিনেমা ‘নাইশা’
    আনন্দলোক

    ভারতের প্রথম এআইনির্ভর সিনেমা ‘নাইশা’

    আনন্দলোক ডেস্কBy আনন্দলোক ডেস্কমার্চ ১৩, ২০২৫No Comments2 Mins Read

    বর্তমান প্রযুক্তি জগতে বিপ্লবী পরিবর্তন এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই ধারবাহিকতায় চলতি বছরই ভারতে মুক্তি পেতে যাচ্ছে দেশটির প্রথম এআই-নির্ভর চলচ্চিত্র ‘নাইশা’। আগামী মে মাসে সিনেমা হলে মুক্তি পাবে এটি।

    চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বিবেক আঁচলিয়া। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভার্চ্যুয়াল তারকা নাইশা বোস ও জৈন কাপুর।

    সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। যেখানে দেখা যায়, মিজো বংশোদ্ভূত বাঙালি চরিত্রে অভিনয় করেছেন নাইশা এবং স্ট্যান্ডআপ কমেডিয়ান, র‍্যাপার ও সাঁতারুর ভূমিকায় রয়েছেন জৈন। এক পর্যায়ে তাদের পরিচয় হয়। জৈনর প্রেমে পড়ে নাইশা।

    তবে নাইশাকে ফিরিয়ে দেয় জৈন, কারণ সে প্রেমে বিশ্বাস করে না। অবশেষে তাদের সম্পর্কে ফাটল ধরে। পরে নাইশা একজন শীর্ষ অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করে। এরপরে দুজনের মধ্যে কী ঘটে, তা ঘিরেই এগিয়েছে ছবিটির গল্প।

    ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স অরিজিনাল ‘রাজমা চাওয়াল’র সহ-লেখক এবং জিও হটস্টারে ‘টিকদাম’ পরিচালনা করে ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন বিবেক আঁচলিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নতুন সিনেমাটি এক মাইলফলক বলে মনে করেন তিনি।

    ভারতীয় সংবাদমাধ্যমে এই নির্মাতা বলেন, ‘নাইশা-এর মাধ্যমে আমরা মানুষের গল্প বলার শক্তি ও ভারতীয় সংগীতকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্ময়কর প্রযুক্তির সঙ্গে মিশিয়ে এমনভাবে গল্পটি তৈরি করেছি, যেন সেটি অনেক দর্শকের কাছে আবেদনময়ী করে তোলে।

    প্রযুক্তির মাধ্যমে সিনেমা ও ডিজিটাল বিনোদন এগিয়েছে, কিন্তু এটি সম্পূর্ণ নতুন অগ্রযাত্রা। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সীমানা ছাড়িয়ে গেছে, যা একসময় অসম্ভব ছিল তা বাস্তবে রূপান্তরিত করতে সক্ষম।’

    অন্যদিকে, নাইশা-তে সংগীতের অসাধারণ পরিবেশনাও দেখা যাবে, যেখানে বিখ্যাত শিল্পীদের অবদান রয়েছে। এতে ‘মনমানিয়া’ ও ‘রুহানিয়া’ নামের দুটি গান গেয়েছেন মধুবতী বাগচী, যেগুলোর সুর করেছেন ‘আন্ধাধুন’খ্যাত সুরকার ড্যানিয়েল বি জর্জ।

    এ ছাড়া ‘চিটার সাইয়ান’ ও ‘জানে কাহা’ শিরোনামের গান ‍দুটির সংগীতায়োজন করেছেন যথাক্রমে প্রতিজ্যোতি ঘোষ ও উজ্জ্বল কাশ্যপ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত

    মে ২, ২০২৬

    নাচ ও র‍্যাম্প শো এর প্রতি ছোট বেলা থেকেই আগ্রহ আমার-রিবা

    এপ্রিল ২১, ২০২৬

    সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

    এপ্রিল ১৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (ভোর ৫:১২)
    • ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version