বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় ফেইসবুক পোস্ট দেখে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান।গত ১১ মার্চ এক তরুণ ফেইজবুক পোস্টে একটি পরিবারের না খেয়ে তিনদিন ধরে রোজা রাখার বিষয় তুলে ধরেন।বিষয়টি জেনে তাৎক্ষণিক অসহায় পরিবারটির জন্য বাজার ও আর্থিক সহযোগিতা নিয়ে হাজির হন ইউএনও।
জানা যায় বারহাট্টা উপজেলার রসুলপুর গ্রামের নূরুল ইসলামের পরিবার তিনদিন ধরে না খেয়ে রোজা রাখছিলেন।বিষয়টি জানতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন আফজাল হোসেন নামের একজন সাংবাদিক । বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান সহ অনেকের নজরে আসে।
তারপর গত ১২ মার্চ বিকালে বাজার নিয়ে রসুলপুর গ্রামে অসহায় পরিবারটির বাড়িতে হাজির হন ইউএনও নিজে। এ সময় আরো উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম গোলাম হোসেন।এসময় সমাজ সেবা অফিসের পক্ষ থেকে তিন হাজার টাকার একটি নগদ চেক তুলে দেওয়া হয়।
বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার জানান, ফেসবুকে পোস্ট দেখে দ্রুত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ প্রক্রিয়া ভবিষ্যতে চলমান থাকবে।
অসহায় নূরুল ইসলাম দীর্ঘ দিন আগে অটোরিকশা দূর্ঘটনায় আহত হয়। সেই থেকে ভারী কোন কাজ করতে পারে না। কৃষি কাজের উপর ভর করেই চলে ৬ জনের সংসার। নূরুল ইসলামের চার সন্তানের মধ্যে একটি মাত্র ছেলে, তার বয়স সবেমাত্র ৫ বছর। রোজার মাস ছাড়াও এই পরিবারটি সারা বছরই এক রকম রোজা পালন করে। হঠাৎ করে ইউএনও কে তার বাড়িতে বাজার নিয়ে হাজির হতে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় সে।

