
বারহাট্টা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় ২৫ মার্চ গণহত্যা দিবস’ এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৩ মার্চ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ খবিরুল আহসান।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান,বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস, এম গোলাম হোসেন,বারহাট্টা প্রেসক্লাবের আহ্বায়ক শামস উদ্দিন আহমেদ বাবুল সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলার মুক্তিযোদ্ধা বৃন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রশীদ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুর সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.