Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ৪
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » প্রথম ওয়েব সিরিজে ‘জিম্মি’ জয়া
    আনন্দলোক

    প্রথম ওয়েব সিরিজে ‘জিম্মি’ জয়া

    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকামার্চ ১৫, ২০২৫No Comments2 Mins Read

    ঢাকা : ছোটপর্দায় আবির্ভাব ঘটলেও দুর্দান্ত অভিনয়ে দুই বাংলার বড় পর্দায় তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের এ অভিনয় শিল্পী এবার ওয়েব সিরিজে নাম লিখেছেন।

    নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় ‘জিম্মি’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। জয়ার জন্য ‘জিম্মি’ ওয়েব সিরিজটি বিশেষ। কেননা এ প্রথম জয়া আহসান কোনো ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

    ‘জিম্মি’ সিরিজের কোন বিষয়টি অভিনয়ের আপনাকে টেনেছে, এমন প্রশ্নে জয়া বলেন, আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মির ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। সে সঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচইয়ের সঙ্গে। মুক্তি পাবে ঈদে, সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।

    ‘মহানগর’, ‘সাবরিনা’র পর দর্শকদের জিম্মি করতে আবার আসছেন আশফাক নিপুণ। নতুন সিরিজ নিয়ে তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত। নিপুণ বলেন, আমি ‘জিম্মি’ নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এ সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।

    জয়া আহসানের সঙ্গে প্রথম কাজ, সে অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে নিপুণ বলেন, জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমদের সে প্রত্যাশা পূরণ করেছেন।

    আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ ‘জিম্মি’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত

    মে ২, ২০২৬

    নাচ ও র‍্যাম্প শো এর প্রতি ছোট বেলা থেকেই আগ্রহ আমার-রিবা

    এপ্রিল ২১, ২০২৬

    সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

    এপ্রিল ১৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (ভোর ৫:১২)
    • ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version