
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৬ মার্চ) বিকালে উপজেলার অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে এ ইফতার মাহফিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বারহাট্টা উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমইসলামী আন্দোলন নেত্রকোনা জেলার সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আইনজীবী পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এড. এনামুল হক মোর্শেদ বেগ,নেত্রকোনা জেলার ইসলামি যুব আন্দোলনের সভাপতি মুফতি ওমর ফারুক ওফা,ইসলামি ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলার সভাপতি সা'দ আল ফাহিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ,জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোলায়মান হাসান রুবেল সহ প্রমুখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিগত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বারহাট্টা উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির নাম ঘোষণা করেন। বারহাট্টা উপজেলা শাখার নতুন কমিটিতে আবারও হাফেজ শফিকুর রহমান খান কে সভাপতি ও হাফেজ ক্বারী আব্দুল মতিন জুয়েল কে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করে তাদের কে শপথ পাঠ করান প্রধান অতিথি মুফতি নূরুল ইসলাম হাকিমী।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.