Daily Dhaka Press

সেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় সেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে  আওয়ামীলীগ সমর্থকের বিরুদ্ধে। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বারহাট্টা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।ইতিমধ্যেই হামলার ঘটনায় অভিযুক্ত সদর ইউনিয়নের বড়ি গ্রামের মৃত মঞ্জু মিয়ার ছেলে  আব্দুল মোমেন(৩০) কে আটক করেছে পুলিশ। গত ১৬ মার্চ সন্ধ্যায় উপজেলার আটপাড়া মোড়ে  এ হামলার ঘটনা ঘটে।হামলায় গুরুতর আহত উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান চন্দনকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত সেচ্ছাসেবক দল নেতা চন্দন বলেন, আমার উপর প্রাণঘাতী হামলা করা আব্দুল মোমেন পলাতক আওয়ামিলীগের অবৈধ উপজেলা চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনের লোক। সে সাখাওয়াতের ক্ষমতার অপব্যবহার করে উপজেলা মোটরসাইকেল চালক সমিতি সাধারণ সম্পাদক পদ ভাগিয়ে নেয়।সে প্রতিদিন নিয়মবহির্ভূত ভাবে প্রতি চালকের কাছ থেকে ২০০ টাকা চাঁদা আদয় করত। ৫ আগস্টের পর থেকে আমি তার এই অপকর্মের বিরোধিতা করে আসছিলাম।আজকে সকালে গিয়ে আবার দেখি সে টাকা তুলতেছে। তখন আমি বিরোধিতা করলে তার সাথে আমার হাতাহাতি হয়।সন্ধ্যায় আমি মোটরসাইকেল স্ট্যান্ডে বসে ছিলাম তখন আব্দুল মোমেন আমার উপর ছুরি নিয়ে হামলা চালায় এবং আমাকে  ছুরিকাঘাতে হত্যাচেষ্টা করে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি।

এবিষয়ে বারহাট্টা উপজেলা বিএনপির সদস্য সচিব যারা এধরণের ঘটনা ঘটিয়েছে তারা মূলত আওয়ামিলীগের দূসর।মূলত হত্যার উদ্দ্যেশেই তার উপরে হামলা চালানো হয়েছে। আমরা উপজেলা বিএনপি এর তীব্র নিন্দা জানাই। আমাদের দলের পক্ষ থেকে দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মোমেন পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহত সেচ্ছাসেবক দলের নেতার পক্ষ থেকে  থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে । আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

Exit mobile version