
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডরে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় সিআরসি পরিচালিত স্কুলের প্রায় ৩০ জন শিক্ষার্থীর মাঝে ঈদ বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখার স্কুল পরিচালক সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইবি সিআরসির সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি প্রমুখ।
সিআরসি স্কুল পরিচালক সাইফুল ইসলামের বলেন, আমরা সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এই কর্মসূচি গ্রহণ করেছি। আমরা প্রিয় মানুষদের ঈদের সালামি দেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে চলে যাওয়ার পর এই শিশুদের আর ঈদের সালামি দেওয়া হয় না। তাই আমাদের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সেই সালামিগুলো সংগ্রহ করে শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি। শিশুরা যখন বড় হবে, তারাও আমাদের মতো এমন ভালো কাজ করবে বলে আমরা আশা রাখি।”
সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, “এটা শুধু ঈদ উপহার বিতরণই নয়, এটা আমাদের পক্ষ থেকে ভালোবাসা বিতরণ। আমাদের আশেপাশে যারা সুবিধাবঞ্চিত আছে, তাদের সাথে ভালোবাসাটা বিনিময় করতে পারি—এই সামান্য চিন্তা থেকেই আমাদের এই আয়োজন। এই শিশুগুলো যখন মানুষের মতো মানুষ হবে, বড় হবে, তখন তারাও তাদের আশপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করবে এটাই আমাদের প্রত্যাশা। ঈদটা হোক সবার জন্য আনন্দময়।”
সংগঠনটির সভাপতি ইমদাদুল হক বলেন, “আমরা ২০১৬ সাল থেকে প্রতিনিয়ত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি। এই ঈদ বস্ত্র বিতরণ আমরা প্রতি বছরই করে থাকি। আঞ্চলিক প্রভাবের কারণে যাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটে, তাদের জন্য আমাদের একটি স্কুল রয়েছে। আমরা সেখানে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছি। সেই শিশুদের নিয়েই আজকের এই অনুষ্ঠান। আমাদের প্রায় ৪০০ থেকে ৫০০ জন স্বেচ্ছাসেবী ও সদস্য রয়েছেন। তাদের কাছ থেকে চাঁদা সংগ্রহের পর আজকের এই ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.