Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও’
    Top 4

    ‘ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও’

    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকাMarch 23, 2025No Comments2 Mins Read

    ঢাকা : দেশীয় চলচ্চিত্রের অন্যতম সফল চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনিই বিশ্বের একমাত্র অভিনেত্রী, যিনি এক নায়কের সঙ্গে জুটি বেঁধে ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। দেড় যুগের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অপু কাজ করেছেন শতাধিক সিনেমায়। যার সিংহভাগই ব্যবসাসফল। ফলে ইন্ডাস্ট্রিতে তার জায়গাও বেশ পাকাপোক্ত।

    চলচ্চিত্রের পাশাপাশি কয়েক বছর ধরে বাংলাদেশ ও ভারতে বিভিন্ন স্টেজ শো এবং বিজ্ঞাপনেও কাজ করছেন অপু। তিনি দায়িত্বে আছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসাবেও। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। মাঝেমধ্যেই তিনি ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন বিভিন্ন লুকে।

    এবার কালো পোশাকে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়ে মুগ্ধতা ছড়ালেন অপু। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো পোশাকে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে খোলা চুলে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়।

    ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও।’ এদিকে নেটিজেনরা কমেন্ট বক্সে অপুর রূপের বেশ প্রশংসা করেছেন।

    মুনিয়া জাহান লিখেছেন, ‘বিউটি কুইনে অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের ভাষ্য, ‘এ পিক গুলায় সত্যিই দেখতে ভালো লাগছে।’

    প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস। অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা।

    ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে তখন অপু বিশ্বাস। কারণ তখন শাকিব খান মানেই তিনি। সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনূর-এরপর এতটা সফল কোনো জুটি আসেনি। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version