Site icon Daily Dhaka Press

জুলাই শহীদ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

জুলাই-আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ীতে শহীদ ওবায়দুল ইসলামের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

বুধবার (২৬) জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কো-অর্ডিনেটর প্রকৌশলী রাকিবুল হাসান চৌধুরী।

ঈদ উপহার পেয়ে শহীদ ওবায়দুল ইসলামের পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের শক্তিশালী হস্তক্ষেপ প্রত্যাশা করেন।

Exit mobile version