Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রাজের ‘তোমাদের গল্প’
    Lead

    ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রাজের ‘তোমাদের গল্প’

    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকাApril 5, 2025No Comments2 Mins Read

    ঢাকা : এবারের ঈদুল ফিতরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। নাটকটি ইউটিউবের ট্রেন্ডিংয়ে এখন শীর্ষে অবস্থান করছে।

    ‘তোমাদের গল্প’ নাটকে যৌথ পরিবারের মাঝে বন্ধন অটুট থাকার গল্প বলা হয়েছে। দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটকের বেশির ভাগ দৃশ্য দর্শকদের আবেগপ্রবণ করেছে। হৃদয়ছোঁয়া কিছু মুহূর্ত দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

    ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ঈদের দিন (৩১ মার্চ) বিকেল ৪টায় মুক্তি পায় ‘তোমাদের গল্প’। চার দিনে এটি দেখা হয়েছে ৫০ লাখ বারের বেশি বার। এতে মন্তব্য পড়েছে ২০ হাজারের বেশি।

    ‘তোমাদের গল্প’ নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প। ছেলেটির নাম রাতুল। রাতুল চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শকরা। রাতুলের চাচাতো বোন তুলির সঙ্গে তার দুষ্টু-মিষ্টি রসায়ন গড়ে ওঠে। তুলি চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীর প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন ভক্তরা।

    নাটকটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরী আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।

    দেশ-বিদেশের অসংখ্য দর্শক ও প্রবাসীরা ইউটিউবে মন্তব্যের ঘরে নাটকটি নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন। তাদের বিশেষণে এটি, ‘এককথায় অসাধারণ’, ‘পুরস্কার পাওয়ার মতো’, ‘শ্রেষ্ঠ নাটক’। এমন দারুণ একটি নাটক নির্মাণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন অনেকে।

    পশ্চিমবঙ্গ থেকে একজন ভারতীয় দর্শক লিখেছেন, ‘এত সুন্দর একটি গল্প। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর। এমন নাটক আমরা আরও দেখতে চাই।’

    মাসুদ আলম নামের একজন কলকাতার মালদা জেলা থেকে নাটকটি দেখে লিখেছেন, ‘এ রকম পারিবারিক ঈদ নাটক একটাও দেখিনি। অসম্ভব সুন্দর হয়েছে। শেষ দৃশ্যে চোখে জল চলে এসেছে।’

    ‘তোমাদের গল্প’ নাটকে রক্তের সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন অনেকে। রাশিয়ার মস্কো থেকে ‘তোমাদের গল্প’ দেখে নাজমুল শুভ লিখেছেন, ‘পরিবার-আত্মীয় সবাইকে ছেড়ে একাকী এবারের ঈদ কেটেছে। ঈদের দিন নিজেকে খুব একা লেগেছে। চাইলেও সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে না পারার যে কষ্ট সেটা বলে বোঝানো যাবে না। অসাধারণ ছিল নাটকটি। আসলেই রক্তের সম্পর্ককে কখনোই অস্বীকার করে দূরে থাকা যায় না। সবার পারিবারিক বন্ধন এভাবে অটুট থাকুক আমৃত্যু পর্যন্ত।’

    নাটকটিতে ব্যবহৃত গান আলাদাভাবে ভালো লেগেছে অনেকের। ‘মায়াজাল’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এর কথা লিখেছেন জনি হক। সুমন হোসেনের চিত্রগ্রহণ প্রশংসা কুড়িয়েছে। রং বিন্যাস ও সম্পাদনা করেছেন রাশেদ রাব্বি।

    ডেইলি ঢাকা প্রেস / ০৫ এপ্রিল ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version