Site icon Daily Dhaka Press

বি আই এইচ এ এর  ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত মহামান্য ইউসেফ এস. ওয়াই. রমজান ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিআইএইচএ)-এর সভাপতি এবং গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক-ঢাকার ব্যবস্থাপনা পরিচালক জনাব খালেদ উর রহমানকে আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে জনাব রহমান ফিলিস্তিনে সংঘটিত দুঃখজনক ঘটনায় নিহত ও আহত নিরীহ মানুষদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি পবিত্র রমজান মাসে ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য ব্যক্তিগত অনুদান প্রদান করে সংহতি প্রকাশ করেন। ভবিষ্যতে যেকোনো প্রকার সহায়তার প্রয়োজন হলে বিআইএইচএ এবং এর সংশ্লিষ্ট অংশীদাররা সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

এই উদ্যোগটি বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে তুলে ধরে এবং মানবিক সহায়তায় বিআইএইচএ ও আতিথেয়তা খাতের প্রতিশ্রুতিকে দৃঢ় করে।

Exit mobile version