
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে বারহাট্টা উপজেলা প্রশাসন।
আজ রোববার বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন"।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা,বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মো: কামরুল হাসান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জনাব রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, যুগ্ন আহবায়ক আক্কাস আলী সহ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশগ্রহণ করে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.