
বারহাট্টা( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বারহাট্টা উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে বারহাট্টা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে বারহাট্টা সরকারি কলেজের আহবায়ক আব্দুল আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব মুন্নার সঞ্চালনায় এই সমাবেশ হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় বক্তারা অনতিবিলম্বে হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.