Site icon Daily Dhaka Press

 প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে  প্রস্তুতি সভা

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অফিসার মো: খবিরুল আহসানের সভাপতিত্বে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোস্তাফিজুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ,বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী সহ বারহাট্টা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এনজিও কর্মীবৃন্দ এবং উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version