Site icon Daily Dhaka Press

বারহাট্টায় এসএসসি ও দাখিলে অনুপস্থিত ২৫ পরীক্ষার্থী

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধি: সারা দেশের ন্যায় নেত্রকোনার বারহাট্টায় শান্তিপূর্নভাবে আজ বৃহস্পতিবার এস.এস.সি পরীক্ষা শুরু হয়েছে। বারহাট্টা উপজেলায় এ বছর ৩ টি কেন্দ্রে এবং ২ টি উপকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খবিরুল আহসান এস.এস.সি পরীক্ষা উপলক্ষে সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও বারহাট্টা পাইলট বালিকা উচ্চ উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন এবং শান্তিপূর্নভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, উপজেলার ৩ টি কেন্দ্রে এবং ২ টি উপকেন্দ্রে যাতে শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় সে জন্য সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

২০২৫ সালে বারহাট্টা উপজেলায় মোট এস এস সি পরীক্ষার্থী ছিল ১২৩৯ জন।এর মধ্যে উপস্থিত আছে ১২২০ জন এবং অনুপস্থিত ১৯ জন।দাখিল পরীক্ষার্থী ২৪৫ জনের মধ্যে উপস্থিত আছে ২৩৯ জন এবং অনুপস্থিত ৬ জন।এসময় বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শামীমা আফরোজ মারলিজ উপস্থিত ছিলেন

Exit mobile version