Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » টিপ-কাণ্ডে তিন বছর পর মামলা, আসামি শোবিজের ১৬ তারকা
    Lead

    টিপ-কাণ্ডে তিন বছর পর মামলা, আসামি শোবিজের ১৬ তারকা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাApril 18, 2025No Comments2 Mins Read

    ঢাকা : তিন বছর আগে রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া বহুচর্চিত ‘টিপ–কাণ্ড’ নতুন মোড় নিয়েছে। এবার সেই ঘটনার জেরে ড. লতা সমাদ্দার ছাড়াও শোবিজ অঙ্গনের ১৬ জন তারকাসহ ১৮ জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বরখাস্ত হওয়া কনস্টেবল নাজমুল তারেক।

    ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দায়ের করা এই মামলার আবেদন গ্রহণ করেছেন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।

    মামলার পটভূমি
    ২০২২ সালের এপ্রিল। তেজগাঁও কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দার ফার্মগেটে এক কনস্টেবলের দ্বারা টিপ পরার কারণে হেনস্তার শিকার হন বলে অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্ত নাজমুল তারেককে বরখাস্ত করা হয় এবং পরে চাকরিচ্যুত হন তিনি। সেই সময় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শোবিজের অনেক তারকাই তখন ঘটনার প্রতিবাদে সোচ্চার হন।

    তবে নাজমুল তারেক বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তাঁর ভাষায়, কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়, যা তাঁর পেশাগত ও সামাজিক জীবনে অপূরণীয় ক্ষতি করেছে।

    মামলা ও অভিযুক্ত তারকারা
    নাজমুল তারেক তাঁর মামলায় দাবি করেছেন, তাঁকে সমাজে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও বক্তব্য ছড়ানো হয়েছে। এতে তাঁর মানহানি হয়েছে।

    এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা। আরও রয়েছেন—
    আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, প্রাণ রায়, সায়মন সাদিক, মনোজ প্রামাণিক, স্বাধীন খসরু, চয়নিকা চৌধুরী, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, উর্মিলা শ্রাবন্তী কর, দেবী সানু, নাজনীন নাহার চুমকি, সুষমা সরকার ও কুসুম সিকদার। এছাড়া মামলার প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে ড. লতা সমাদ্দারকে। অপর আসামি তাঁর স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. মলয় মালা।

    জানা যায়, চাকরিচ্যুতির আদেশ চ্যালেঞ্জ করে নাজমুল তারেক বর্তমানে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেছেন। পাশাপাশি চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন জমা দিয়েছেন পুলিশ সদর দপ্তরে।

    ডেইলি ঢাকা প্রেস/ ১৮ এপ্রিল ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version