Site icon Daily Dhaka Press

ইবির গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাইবান্ধা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের গোলাম হক্কানী মনোনীত হয়েছেন।

গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির সদ্য সাবেক সভাপতি মোঃ নাসিব বিন মাহফুজ (নিশান) ও উপদেষ্টা আইসিটি বিভাগের অধ্যাপক ড. শিপন মিয়া ও ফলিত খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আশিকুর রহমান, মোর্শেদ মামুন, সামিউল উদয়. মনোয়ার হোসেন, অন্তরা আনজুম দ্বীপ্তি, মোঃ আতিকুর রহমান, মোঃ খুশু মিয়া,. মোঃ জুয়েল মিয়া, মারুফা দিশা, মোঃ হাকিমুজ্জামান, বিথী আখতার, মোঃ রিফাত আল ফেরদৌস, আবেদীন ফরহাদ, মোস্তফা বিন আলম শরীফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে খাদেমুল ইসলাম ফরহাদ, হাফিজুর রহমান, রেহেনুল ইসলাম চমক, মোছাঃ আরমিন আক্তার, সামিয়া জামান ও শাহানাজ সাথী মনোনীত হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে সোহান ইসলাম, মিজানুর রহমান, আসাদুল ইসলাম, ফিরোজ মাহমুদ রাফি, ফারজানা ইয়াসমিন নিসা, আব্দুল্লাহ আল মামুন, মাজহারুল ইসলাম, সাব্বির হোসেন আবেগ, এইচ, ওম, রাশীদ বিন বায়জীদ রাফি এবং মোঃ নিয়ামুল হাসান মনন মনোনীত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক হাফেজ ইদ্রিস আলী, উপ-অর্থ সম্পাদক মোঃ আবু সাঈদ ইসলাম, দপ্তর সম্পাদক আমির হামজা, উপ-দপ্তর সম্পাদক সাকিব আল হাসান ও সোহানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক জেনিস মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতেকার মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাশকুরুল্লাহ আল মাশকুর, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছাঃ রিফাহ তাসফিয়া, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক শাহাজাদী ইয়াসমিন মহসিনা, প্রচার সম্পাদক মোঃ শাকিব আল হাসান, সাংস্কৃতিক সম্পাদক সাগর প্রামানিক, ক্রীড়া সম্পাদক রায়হান ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জুবায়ের আল মাহমুদ সাকিব এবং সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ উজ্জ্বল মিয়া মনোনীত হয়েছেন।

এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আয়শা সিদ্দিকা, মরিয়ম আক্তার, হুমায়ুন আহামেদ, শাকিল মিয়া, মোঃ খালিদ সাইফুল্লাহ তাওফিক, হুমায়ুন কবির, কিরন মিয়া, এ.বি.এম তারিক মিল্লাত ও আহসান হাবীব রয়েছেন।

নবনিযুক্ত সভাপতি রুহুল আমিন বলেন, ভর্তি পরীক্ষায় গাইবান্ধা থেকে আগত শিক্ষার্থীদের তথ্য, আবাসন সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি। এছাড়া নিজেদের মধ্যে পারস্পারিক ভাতৃত্ব বৃদ্ধিতে এবং জেলায় প্রাকৃতিক দুর্যোগের সময় ফান্ড কালেকশন করে দরিদ্রের সহযোগিতা সহ বিভিন্ন কাজ করি। গাইবান্ধা থেকে প্রায় ২০০ কি.মি. দূরে এসে সবাই একসাথে পরিবার হিসাবে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একে অপরকে সহযোগিতা করায় লক্ষ্যে কাজ করে যাবো।

Exit mobile version