Site icon Daily Dhaka Press

বারহাট্টা উপজেলা বিএনপির আহবায়ককে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের চিঠি

বারহাট্টা প্রতিনিধিঃ দেশ নায়ক  তারেক রহমানের নির্দেষে দ্রুতই অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলন। সম্মেলন পরবর্তী একই সঙ্গে কাউন্সিলও অনুষ্ঠিত হবে।বুধবার (২৪ এপ্রলি) বারহাট্টা উপজেলার অন্তর্গত অনুমোদিত সাতটি ইউনিয়ন কমিটিতে নেতৃবৃন্দের নাম সমন্বয়ের জন্য বারহাট্টা উপজেলা বিএনপির আহবায়ক জনাব মোস্তাক আহমেদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব জনাব হাবিব উন নবী খান সোহেল কতৃক স্বাক্ষরিত নির্দেশনা বারহাট্টা উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমলকে অনুলিপি দিয়ে প্রেরণ করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করেন বারহাট্টা উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জনাব রশিদ আলম তালুকদারের আবেদনের প্রেক্ষিতে বিভাগীয় সাংগঠনিক টিম ও নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক এবং সদস্য সচিবের উপস্থিতিতে আলোচনার সিদ্ধান্ত মোতাবেক উপজেলার অধীনস্থ প্রত্যেকটি ইউনিয়ন কমিটিতে আবেদনকারীর পক্ষে চারজন সদস্যের নাম অন্তর্ভুক্ত ও অনুমোদিত কমিটি থেকে যাচাই-বাছাই পূর্বক চারজন সদস্যের নাম বাদ দেয়ার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের বৃহত্তর স্বার্থে আগামী ৩০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে বিষয়টির কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে ময়মনসিংহ বিভাগীয় টিম ও নেত্রকোনা জেলা বিএনপিকে অবগত করার জন্য নির্দেশ করা হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রশীদ আলম তালুকদারের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ।

দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়া বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই পদের জন্য সম্ভাব্য মোট ৭ জন হেভিওয়েট প্রার্থীর নাম শুনা যাচ্ছে।তবে সম্মেলনের তারিখ ঘোষণার পর প্রার্থীর সংখ্যা আরো বাড়বে বলে দাবী তৃণমূল বিএনপির।প্রায় ৮ বছর পর সম্মেলন হবে এই খুশিতে ইদের আনন্দ বিরাজ করছে কর্মীদের মধ্যে।নিজেরা সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে পারবে বলে খুশি ভোটাররা।

মোট ৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত বারহাট্টা উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সবাই ভোট দিতে পারবেন।৭ ইউনিয়ন মিলে মোট ৪৯৭ জন ভোটার সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।

নির্বাচনে সভাপতি পদের জন্য লড়বেন বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ। এ পদের জন্য অন্যরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ,সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার,বাউসি ইউনিয়নের পরপর তিনবারের চেয়ারম্যান রশীদ আলম তালুকদার।

সাধারণ সম্পাদক পদে লড়বেন বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহম্মেদ কমল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ সোহেল।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালে বারহাট্টা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ।কিন্তুু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে তৎক্ষালীন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম ও বর্তমান সাহতা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা কর্মী বিএনপির সম্মেলন মঞ্চে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

পরবর্তীতে বারহাট্টা কারিগরী ও বাণিজ্যক কলেজের মাঠে সম্মেলন দেওয়ার চেষ্টা করা হলে একই দিনে একই স্থানে যুবলীগের পোগ্রাম দেওয়া হয়।তাই বাধ্য হয়ে উপজেলা বিএনপি সম্মেলন স্থগিত করে।স্থগিত হওয়া সম্মেলন দ্রুতই অনুষ্ঠিত হবে এমন ঘোষণা আসার পরই নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করে।অন্যদিকে তারিখ না হলেও কাউন্সিলকে ঘিরে প্রার্থীরাও বেশ চাঙ্গা। তারা আগে থেকেই কর্মীদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা তুলে নানা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Exit mobile version