Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » প্রকৃতির রঙে রঙিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
    বাংলাদেশ

    প্রকৃতির রঙে রঙিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

    আবু মেহরাজ সোয়াইবBy আবু মেহরাজ সোয়াইবএপ্রিল ২৯, ২০২৫Updated:এপ্রিল ২৯, ২০২৫No Comments2 Mins Read

    সুবিশাল ক্যাম্পাস  অপরুপ প্রকৃতি নিয়ে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশজুড়ে বেশ পরিচিত রয়েছে। বছরের বিভিন্ন সময়ে এই ক্যাম্পাসের রূপ বদলে যায়, আর গ্রীষ্মকাল এলেই সেই রূপ যেন হয়ে ওঠে আরও মোহময়।

    এই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণায় কোণায় যেন ফুটে ওঠে ফুলের চাদর। রাস্তার ধারে শিমুল,কৃঞ্চচূড়া,ক্যাসিয়া জাভানিকা ও পলাশের রক্তিম আভা, লেকপাড়ে কাঞ্চন ফুলের নরম গোলাপি হাসি আর গলইচাপা, অর্জুন ও বকুল, গাছের নিচে ছায়ায় ছায়ায় খেলা করা রঙ যেন এক অলিখিত কবিতা হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে।

    প্রকৃতির সঙ্গে একাত্ম জীবন জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের জন্য এই ফুলেল পরিবেশ যেন ক্লাসের বাইরের এক নতুন পাঠশালা। কেউ হাঁটছেন একা একা, ভাবনার জগতে ডুবে; কেউ বা বন্ধুরা মিলে তুলছেন ছবি, আবার কেউ বসে গাইছেন প্রিয় গান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়তই ভাইরাল হচ্ছে ক্যাম্পাসের দৃষ্টিনন্দন ছবি ও ভিডিও।

    এ বিষয়ে জাবির সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী আবদুল হাদী বলেন, এই মৌসুমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেজেছে এক অপূর্ব ফুলেল রূপে। ক্যাম্পাসের প্রতিটি পথ যেন ফুলের গালিচায় মোড়ানো—ক্যাসিয়া জাভানিকা, কৃষ্ণচূড়া, জারুলসহ নানা রঙের ফুলে ভরে উঠেছে চারদিক।

    প্রকৃতি যেন নিজ হাতে রাঙিয়ে দিয়েছে এই বিদ্যাপীঠকে। হালকা বাতাসে দুলে ওঠা ফুলগুলো ছড়িয়ে দিচ্ছে মৃদু সৌরভ, মনকে করে তোলে বিমোহিত। লেকপাড়, মুক্তমঞ্চ কিংবা একাডেমিক ভবনের আশেপাশে সবখানেই চোখ জুড়ানো এই দৃশ্য। জাহাঙ্গীরনগরের এই ফুলেল সৌন্দর্য শুধু চোখ নয়, মনকেও ছুঁয়ে যায় প্রতিনিয়ত।

    আবু  মেহরাজ সোয়াইব;  স্নাতক শিক্ষার্থী;   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:১৩)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version