বারহাট্টা প্রতিনিধি. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশনের এর ভিত্তিতে নারী.
শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়ন উদ্দেশ্যে গঠিত বারহাট্টা উপজেলা স্টিয়ারিং কমিটির ৭ম সভাটি আজ ৩০এপ্রিল ২০২৫ ইং তারিখ বাংলাদেশ নারী প্রগতির সংঘ বারহাট্টা কেন্দ্রে এমএফটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
স্টিয়ারিং কমিটির সম্মানিত সদস্য সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনিতা রানী পাল এর সভাপতিত্বে ও সমন্বয়ক মাজহারুল ইসলামের পরিচালনায় এবং বাংলাদেশ নারী প্রগতির সংঘ বারহাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপকসুরজিত কুমার ভৌমিক এর সার্বিক সহযোগিতায় সভার কার্যক্রম পরিচালিত হয়।
সভায় বক্তারাআলোচনা করেন,বিভিন্ন পর্যায়ের কমিটিতে নারীর সক্রিয় অংশগ্রহণ কর্মক্ষেত্রে নারীর সহায়ক পরিবেশ ও রাস্তাঘাটে মেয়ে শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জন্য সরকার এনজিও নাগরিক সমাজকে যার যার অবস্থান থেকে জোড়ালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে একটি সমতাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারীকে তার প্রাপ্য মর্যাদা ও অধিকার প্রদান ও নিশ্চিতের দায়িত্ব সমাজের সকলের। নারীর নিরাপত্তা আর সুরক্ষা নিশ্চিত করা না গেলে আমাদের সকল উন্নয়নের থমকে যাবে। তাই রাষ্ট্রকে এজন্য নিতে হবে বিশেষ উদ্যোগ।
সভায় আরো উপস্থিত ছিলেন নারী সংগঠনের নেতৃবৃন্দ. নাগরিক সমাজের নেতৃবৃন্দ. যুব প্রতিনিধি. ও
সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন বারহাট্টা সরকারি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম রিজভী। মাছিহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও কবি মানস গুণ। মহিলা পরিষদ নেত্রী নিলুফা সুলতানা,
সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদার। মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক কহিনুর আক্তার। নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক রুমানা জাহান এ্যানি।মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শর্মিন আক্তার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান।সভায় বাংলাদেশ নারী প্রগতিসংঘ এর উপ-পরিচালক নারগিস বেগম অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের বক্তব্য শুনেন এবংপ্রয়োজনীয়
দিক নির্দেশনা মূলক মতামত প্রদান করেন।

