মোঃ মিজানুর রহমান
তোমার হাতে তুলে দিব,
আমার হাতের ফুলের তোড়া।
অপেক্ষায় কেটে যাচ্ছে দিন কেটে যাচ্ছে বছর,
তবুও পাই না তোমার কোনো খবর।
তুমি রমণী সেজে আসবে বলে,
ফুলের তোড়া হাতে নিয়ে,
থাকি আমি বিভোর হয়ে।
যেদিন তুমি আমার ঘরে,
আসবে রমণীর ভেসে।
তোমারই স্পর্শে সুগন্ধি ছড়াবে,
ফুলের তোড়া বিভোর হয়ে৷
“আকাশ-বাতাস, চন্দ্র-সূর্য ”
সেদিন অবনীও হবে বড় মুগ্ধ।
সেদিন তুমি আসবে,
রাজকন্যা রূপসীর ভেসে,
দেখবো আমি তোমায় নয়ন ভরে।
সেদিন ধন্য হয়ে তুলে দিবো ফুলের তোড়া,
প্রিয়সী তোমারই হাতে।
তোমার হাসিতে পরিতোষ হবে আমার চিত্তের প্রাসাদে,
সেদিন প্রকৃতির বাতাসে আনন্দ ছড়িয়ে পড়বে পুরো ভুবনে
মোঃ মিজানুর রহমান; স্নাতক শিক্ষার্থী; জগন্নাথ বিশ্ববিদ্যালয়

