Site icon Daily Dhaka Press

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাবি প্রতিনিধি.  দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  বৃহস্পতিবার (১ লা মে)  ১২.০০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাকসুর তফসিল ঘোষণা করেন।

এ সময় অধ্যাপক কামরুল আহসান উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের জীবনযাপন বিষয়ে কী কী অগ্রগতি হয়েছে সেসব বিবরণ যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন।

অধ্যাপক কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)এর গঠনতন্রের ৮ এর খ. ধারা অনুযায়ী আগামী ৩১ জুলাই ২০২৫ তারিখ সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আমরা ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি নির্বাচন কমিশন গঠন করেছি। জুলাইয়ের বিদ্রোহের সময় হামলায় জড়িত অপরাধীদের বিচারের পর আমরা এ বছর ৩১ জুলাই জাকসু নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তও নিয়েছি।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মাত্র নয়বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ৩৩ বছর ধরে প্ল্যাটফরমটি নিষ্ক্রিয় রয়েছে। সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।১৯৭১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মাত্র নয়বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ৩৩ বছর ধরে প্ল্যাটফরমটি নিষ্ক্রিয় রয়েছে। সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

Exit mobile version