Site icon Daily Dhaka Press

জাবির পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদের নেতৃত্বে সুমন-তারিফ

জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদ কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬ সেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ৪৮তম ব্যাচের শিক্ষার্থী তাজরুল ইসলাম সুমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ওমর হায়দার তারিফ।

শুক্রবার (২ মে) বিকালে সংসদের সাধারণ সম্পাদক ওমর হায়দার তারিফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এ কমিটির সভাপতি হিসেবে পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. জামাল উদ্দিন এবং কোষাধ্যক্ষ হিসেবে বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক শফি মোহাম্মদ তারেক দায়িত্ব পালন করবেন।

এছাড়াও ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আরো রয়েছেন সহ-সাধারণ সম্পাদক আফ্রিদি হাসান আপোষ, সাংগঠনিক সম্পাদক জান্নাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইমন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক পৌষী বিশ্বাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোসা: তাজরীন নাহার, ক্রীড়া সম্পাদক মো: আলী হোসাইন, সহ-ক্রীড়া সম্পাদক মো: তৌকির কিবরিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: শাকিব হাসান, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওয়ালিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো আব্দুল্লাহ আসিফ এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সামিন ইয়াসার লাবিব।

Exit mobile version