Site icon Daily Dhaka Press

জাবি অধ্যাপকের নেতৃত্বে ‘বাংলাদেশ ইতিহাস ও প্রত্নতত্ত্ব গবেষণা পরিষদের’ আত্মপ্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়:
বাংলাদেশের ইতিহাস ও প্রত্নতত্ত্ব চর্চায় নতুন দ্বার উন্মোচনের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে শাহনেওয়াজের নেতৃত্ব  আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ ইতিহাস ও প্রত্নতত্ত্ব গবেষণা পরিষদ’ (BHARS) নামের নতুন সংগঠন। 

সোমবার (৫ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে গবেষণা সংগঠনটি।

এসময় অনুষ্ঠানে BHARS-এর গবেষকদের লেখা বইয়ের প্রদর্শনী, সংগঠনটির প্রথম জার্নালের মোড়ক উন্মোচন এবং গবেষকদের বক্তব্যের নব প্রকাশিত  সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে অধ্যাপক এ কে এম শাহনেওয়াজের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ভলতেয়ার পরিষ্কারভাবে বলেছেন যে প্রজন্ম ইতিহাস জানে না, গুরুত্ব দেয় না তাদের অতীতও নাই ভবিষ্যৎও নাই। এই সংগঠনটি দেশের মানুষকে ইতিহাস ও এতিহ্য সচেতন করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করছি।

বিশেষ অতিথির বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ ইতিহাস একাডেমির সভাপতি ড. শরীফ উদ্দিন আহমেদ বলেন, শুধু জার্নালের মাধ্যমে ইতিহাসকে জানলে হবে না; পাশাপাশি আমাদের প্রত্নস্থলগুলো পরিদর্শন করতে হবে এবং জানতে হবে। এসব কাজের পেছনে হওয়া  দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশকে প্রো-অ্যাকটিভ হতে হবে।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এ কে এম শাহনেওয়াজ বলেন, আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ গবেষকদের একটা দরজা-জানালা খুলে দিতে চাই। এর মাধ্যমে তারা যেন গবেষণার ধারাকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। আমি মনে করি ইতিহাস ঐতিহ্য চর্চায় যে শূন্যতা সেটি সামান্যতম পূরণ করার জন্য হলেও এই প্রতিষ্ঠানের গবেষকরা  কিছু অবদান রাখতে পারবেন।

বিষেশ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেলে হক।

Exit mobile version