Site icon Daily Dhaka Press

নারী প্রগতি সংঘের লোকাল কমিটির সভা

বারহাট্টা( নেত্রকোনা) প্রতিনিধিঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশনের ভিত্তিতে নারী. শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত বারহাট্টা উপজেলা স্টিয়ারিং কমিটির ৮ম সভাটি আজ বারহাট্টা নারী প্রগতি সংঘ এমএফটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন স্টিয়ারিং কমিটির সম্মানিত সদস্য ও মহিলা পরিষদ বারহাট্টা শাখার সাধারণ সম্পাদক নীলুফা সুলতানা । সভার সঞ্চালনা ও পরিচালনার দায়িত্বে থাকেন বাংলাদেশ নারী প্রগতির সংঘের উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম। সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ বারহাট্টা কেন্দ্রে হিসাব রক্ষক মোঃ সাজিদুর রহমান। সভায় নারী ইস্যুতে সকল ধরনের অপব্যাখ্যা বন্ধ করতে উদ্যোগ গ্রহণ. নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ. সকল উন্নয়ন কাজে নেতৃত্ব দানে নারীর সম অংশগ্রহণ. বিভিন্ন পর্যায়ের কমিটিতে নারীর সক্রিয় অংশগ্রহণ. কর্মক্ষেত্রে নারীর সহায়ক পরিবেশ ও রাস্তাঘাটে মেয়ে শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সরকার. এনজিও ও নাগরিক সমাজকে যার যার অবস্থান থেকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন যে, নারী ইস্যুতে সকল ধরনের অপতৎপরতা বন্ধ করে একটি সমতাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারীকে তার প্রাপ্য মর্যাদা ও অধিকার প্রদান নিশ্চিতের দায়িত্ব সমাজের সকলের। নারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে না পারলে উন্নয়নের গতিশীলতা ব্যাহত হবে।

সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে ছিলেন বারহাট্টা সরকারি সমাজের কলেজের প্রভাষক আমিনুল ইসলাম রিজভী। সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনিতা রানী পাল। মহিলা বিষয়ক কার্যালয়ে প্রশিক্ষক কোহিনুর আক্তার। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শর্মিন আক্তার। সমাজ সেবা কর্মকর্তা এ.এস.এম গোলাম হোসেন। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা কাফিয়া সুলতানা। মাছিহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও কবি মানস গুণ। নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক রুমানা জাহান এ্যানি। সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদার। সভায় আরো উপস্থিত থাকেন নারী সংগঠনের নেতৃবৃন্দ। নাগরিক সমাজের নেতৃবৃন্দ। যুব প্রতিনিধি। সভায় বাংলাদেশ নারী প্রগতির সংঘ এর উপ-পরিচালক নাসরিন বেগম এবং জিএনডব্লিউপি প্রতিনিধি ফাহিমা আক্তার অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক মতামত প্রদান করেন।

Exit mobile version