Site icon Daily Dhaka Press

বেক্সিমকো এলপিজি’র সি ও ও হলেন মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক .চিফ অপারেটিং অফিসার পদে উন্নীত হলেন বেক্সিমকো এলপিজির চিফ মার্কেটিং অফিসার মেহেদী হাসান।শুক্রবার (২মে)বেক্সিমকো অফিসিয়াল বিবৃতিতে এ পদ ঘোষণা করা হয়।

বেক্সিমকো এলপিজি তে মেহেদী হাসানের ২০১৬ সালে পদার্পণ। এর আগে তিনি ইউনিলিভার সহ অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। ২০০৫ সাল থেকে তিনি ইউনিলিভার কোম্পানিতে মার্কেটিং বিভাগে যাত্রা শুরু করেন। মার্কেটিং এর বিভিন্ন ধাপ পেরিয়ে আজ তিনি এ পদে আসীন হলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে কর্ম জীবন শুরু করেন। কর্মজীবনের ফাঁকে ফাঁকে দেশ ও দেশের বাইরে মার্কেটিং, ব্র্যান্ডিং,চ্যানেল ডেভেলপমেন্ট, মার্চেন্ডাইজিং বিষয়ক বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেন।

এ বিষয়ে মেহেদী হাসান জানান, প্রতিষ্ঠান আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি তা সঠিকভাবে পালন করার চেষ্টা করব। চ্যালেঞ্জ নিয়ে কাজ করাটা আমার অভ্যাস এবারও সে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে আমি প্রস্তুত।
উল্লেখ্য ২০১৬ সালে মেহেদী হাসান জি এম হিসেবে বেক্সিমকো এলপিজিতে কর্ম জীবন শুরু করেন।

Exit mobile version